রবিবার, ০৮:৪২ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

বরিশালে লাখ টাকায় বিএনপির সভাপ‌তি-সম্পাদকের পদ বিক্রির অভিযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

ব‌রিশাল মহানগর ও জেলা বিএন‌পি নেতাদের বিরুদ্ধে ক‌মি‌টি গঠনে বাণিজ্যের অভিযোগ উঠে‌ছে। দুই লাখ টাকায় ওয়ার্ড ক‌মি‌টির সভাপ‌তি ও সাধারণ সম্পাদ‌কের পদ বি‌ক্রি করা হচ্ছে বলে জানান পদব‌ঞ্চিতরা।

তবে কমিটি বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে জেলা ও মহানগর বিএনপি নেতারা বলেন, ত‌্যাগীদেরই মূল‌্যায়ন করা হয়েছে। একটি ক‌মি‌টিতে সবাইকে স্থান দেয়া সম্ভব নয়। আর পদ বাণিজ্যের অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তারা।

বিক্ষুব্ধরা জানান, নেতাদের দাবির টাকা না দেয়ায় পদ দেয়া হয়‌নি তাদের। দুই লাখ টাকার বিনিময়ে কমিটি বাণিজ্যের অভিযোগও করেন তারা। হাবিব নামে এক বিএনপি নেতা বলেন, ‘আমরা টাকা দিতে পারিনি বলে আজ আমরা পদ পাইনি। যারা টাকা দিতে পেরেছেন, তারাই পদ পেয়েছেন। টাকা ছাড়া শ্রমের কোনো মূল্য নেই।’

সুমন নামে আরেক বিএনপি নেতা বলেন, ‘প্রতিটি পদ দুই লাখ টাকা করে বাণিজ্য হয়েছে। টাকা ছাড়া নেতারা কিছুই বোঝেন না।’ বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, এসব মিথ্যা কথা। টাকা দিয়ে বিএনপি কোনোদিন কাউকে মূল্যায়ন করেনি।

বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন বলেন, ‘বিএনপি একটি বড় দল। সবাই পদ পাবে এমনটা নয়। তাই বলে দলের বিরুদ্ধে কথা বলাটা ঠিক নয়। সবাইকেই মূল্যায়ন করা হবে। তবে বড় দলে যোগ্য লোক বেশি থাকায় পদ পাওয়া না-পাওয়া নিয়ে ক্ষোভ থাকতেই পারে বলে দাবি বিএনপির কেন্দ্রীয় নেতাদের।’

পদ বাণিজ্যের অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। এদিকে বরিশালে কাঙ্ক্ষিত পথ না পেয়ে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের পদব‌ঞ্চিত নেতাকর্মীরা। একই চিত্রের দেখা মিলেছে জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভায়।

২০২১ সালের ৩ নভেম্বর বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার কমিটি ভেঙে দেয়া হয়। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিন ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এরপর ২০২৩ সালের মার্চে বিভিন্ন উপজেলা ও পৌরসভাগুলোতে কমিটি গঠন চলছে। সূত্র: সময় টিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com