রবিবার, ১২:৫১ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছোট ভাইয়ের ঘুষিতে হাসপাতালে বড় ভাইয়ের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৮২ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুরে টিউবওয়েলের পানি নিয়ে ঝগড়ায় ছোট ভাই আশরাফুলের কিল-ঘুষিতে বড় ভাই খুরশেদ আলম (৪১) নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল পুরান হাটি গ্রামে নিজেরদের বাড়িতে এ ঘটনা ঘটে। তারা মৃত কনাই মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে নিজ বাড়িতে টিউবওয়েলের পানি নিয়ে ঝগড়া হয় আশরাফুল ও খুরশেদের মধ্যে। একপর্যায়ে একে অপরকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এতে বড় ভাই খুরশেদ আলম গুরুতর আহত হন। পরে খুরশেদ আলম নিজেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে ভর্তি হন। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুরশেদ মারা যান।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘খুরশেদ আলম নামের একজন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্তসাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com