বুধবার, ০৬:১৪ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বরিশালে ৫ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৮০ বার পঠিত

বরিশাল নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণের গায়ে মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ মার্চ) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।

পরে সুমী রানী মিত্র জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেয়াদাত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে মুদি, ফল ও ওষুধসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com