বুধবার, ০৬:১৪ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

পিরোজপুরে টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি ও গ্যাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

কল চাপলেই পানি উঠবে এটাই স্বাভাবিক। কিন্তু চাপ ছাড়াই কলে পানি ও গ্যাস আসছে। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের একটি টিউবওয়েলে। এ ঘটনা দেখতে ওই এলাকায় ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

জানা গেছে, পিরোজপুর পৌর শহরের ঝাটকাঠীর সাহেব পাড়া এলাকার সুশীল চন্দ্র শীল তার বাড়িতে পানির প্রয়োজন মেটাতে সাতদিন আগে একটি টিউবওয়েল স্থাপন করেন। এর পর থেকেই চাপ ছাড়াই টিউবয়েল থেকে অনবরত পানি পড়ছে। উৎসুক জনতা তা দেখতে সেখানে ভিড় করছেন। একপর্যায়ে গতকাল শুক্রবার (২৪মার্চ) সন্ধ্যায় এক উৎসুক ব্যক্তি ওই পানিতে দিয়াশলাই এর কাঠি ফেললে আগুন জ্বলে ওঠে।

মুহূর্তে সেখানে লোকজনের ভিড় জমে যায়। অনেকে ছবি তুলে তা সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে সে সংবাদ আশপাশে ছড়িয়ে পড়ে। হাজির হয় প্রশাসনের লোকজন। ইতোমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

ঝাটকাঠী এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে টিউবওয়েল থেকে অনবরত পানি বের হচ্ছে। সেটা আমরা অনেকেই দেখেছি। কিন্তু গতকাল সন্ধ্যা থেকে আগুন জ্বলতেছে এটা দেখে এলাকায় যেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে তেমনি ভয়ে আছি আমরা।

তিনি বলেন, যেকোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। এ ঘটনা শুনে গত রাতেই সেখানে হাজির হন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান। তিনি বলছেন এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গেছে, ৫ বছর আগে জেলার ভান্ডারিয়ায় এ জাতীয় আরেকটি ঘটনা ঘটেছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com