বৃহস্পতিবার, ১১:২০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

হেলিকপ্টারে চড়ে রাজ্যকে নিয়ে মায়ের বাড়িতে পরীমণি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

তারকা দম্পতির সন্তান হিসেবে ‘রাজ্য’কে ঘিরে রয়েছে অনেক ভক্ত-অনুরাগীর আগ্রহ। পরীমণি ও শরীফুল রাজের সন্তান্য রাজ্য প্রায়ই আসে খবরের শিরোনামে। এবার মায়ের সঙ্গে হেলিকপ্টারে চড়ে নানির বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায় গেল সে।

আজ শনিবার ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে নিজের মায়ের বাড়িতে নিয়ে যাওয়ার ছবি ফেসবুকে পোস্ট দিয়ে পরীমণি লেখেন, ‘রাজ্য প্রথম বার মায়ের বাড়ি যায়…।’

একদিন আগেও ছেলেকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরী। তিনি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সেহরি শেষ, আলহামদুলিল্লাহ। আমার বাজান খেতে খেতে ঘুমমম…।’

ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। কিছুদিন আগেই তাদের সম্পর্ক ফাটলের আভাস পাওয়া গিয়েছিল। পরে আবার তাদের একসঙ্গে হাসিখুশি অবস্থাতেই দেখা যাচ্ছে।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর ২০২২ সালের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথাও প্রকাশ্যে আনেন তিনি। গত বছরের ২২ জানুয়ারি জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ-পরী। গত ১০ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। রাজ-পরীর সন্তানের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com