বুধবার, ০৬:১৪ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বরগুনায় যুবলীগ নেতার পা বিচ্ছিন্ন করলেন ছাত্রলীগ নেতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

বরগুনার বেতাগীতে জেলা ছাত্রলীগ নেতা মো: রফিকুল ইসলামের বিরুদ্ধে যুবলীগ নেতাকে কুপিয়ে দু’পা কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে । শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে ইউনিয়নের বাকাপুল নামক স্থানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত যুবলীগ নেতা বেতাগী উপজেলা যুগলীগের সাংগঠনিক সম্পাদক মো: টুটুল খান। টুটুল বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবলীগ নেতা টুটুল খানের ভাই জসিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, টুটুল খান তার শ্বশুরবাড়ি এলাকায় জরুরি কাজে যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে সম্প্রতি সময়ে বহিস্কার হওয়া ছাত্রলীগ নেতা মো: রফিক ও তার সমর্থকরা অতর্কিত হামলা করে। তারা ধারারো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে টুটুলের দু’পা বিচ্ছিন্ন করে।

তিনি আরো বলেন, হামলার ঘটনার সময় টুটুল একাই ছিল আর রফিকের সাথে ছিল আট থেকে ১০ জনের একদল দুর্বৃত্তররা। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে টুটুল ঘটনার বিবৃতি দিতে গিয়ে অজ্ঞান হয়ে পরে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নিয়ে এলাম। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিৎসক জানিয়েছেন প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এদিকে অভিযুক্ত বহিষ্কৃত ওই ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম জানান, কে বা কারা এ হামলা করেছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বেশ কিছুদিন ধরে তিনি পারিবারিক কাজে এলাকার বাইরে আছেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় জড়িত থাকা সকলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। থানায় এখনো লেখিত অভিযোগ কেউ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com