বুধবার, ০৯:০০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরিশাল থেকে ছেড়ে আসা বাস ঘন কুয়াশায় দুর্ঘটনার শিকার, আহত অন্তত ২০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৪২ বার পঠিত

গোপালগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। কোনো মৃত্যুর খবর মেলেনি। তবে ৯ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ভোরে কুয়াচ্ছন্ন থাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। শুক্রবার (২৪ মার্চ) ভোরে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মো. অরিফুল হক জানান, বরিশালের পয়সারহাট থেকে ছেড়ে আসা মেহরাব পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেনাপোলের দিকে যাচ্ছিল।

এ সময় কুয়াশাচ্ছন্ন থাকায় বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফাসার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এদের মধ্যে মারাত্মক আহতাবস্থায় ৯ জনকে হাসপাতালে ভর্তি ও বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে আটকা পড়েছিল বেশ কিছু যানবাহন। তবে এখন সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com