বুধবার, ০৮:৫৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৩০ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসির একটি যাত্রাবাহী বাসের বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সুপারভাইজার মেহেদী হাসানসহ দুজন নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়।

আজ শুক্রবার (২৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কানুদাশকাঠি এলাকায় বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশে যাত্রা শুরু করেছিল বাসটি। কিন্তু বাসটি কানুদাশকাঠি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা হতাহত হয়। আহতদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিক চন্দ্র রায় বলেন, ‘ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মেহেদী হাসান এবং এক যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com