শনিবার, ০২:২৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দেশবিরোধীদের নিয়ে বিএনপি’র রাজনীতি- তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৩১ বার পঠিত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী অপশক্তিকে সঙ্গে নিয়ে মিথ্যাচার আর গুজব রটানোই বিএনপির রাজনীতি। দেশের অভূতপূর্ব উন্নয়ন তাদের চোখে পড়ে না।’ আজ শুক্রবার (০৬ই মে) বিকেলে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘করোনাকালে বিএনপি-জামায়াতকে মাঠেই দেখা যায়নি। অন্য কোনো দলকেও দেখা যায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন নানা ধরনের সহায়তা দিয়েছেন। স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন। এটি করতে গিয়ে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীর মৃত্যু হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পাঁচজন নেতা ও কয়েকজন এমপি মারা গেছেন। অন্য কোনো দলের ক্ষেত্রে এ রকম হয়নি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এবার মানুষ অত্যন্ত আনন্দ উল্লাসের সঙ্গে নির্বিঘ্নে গ্রামে গিয়ে ঈদ উদযাপন করেছেন, এটি অভাবনীয়। অথচ মির্জা ফখরুল ইসলাম বলেছেন উল্টো কথা। কারণ তাদের কাজ হচ্ছে মিথ্যাচার করা। এরমধ্যে তাদের রাজনীতি সীমাবদ্ধ।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এ যুগ্ম-সম্পাদক বলেন, ‘যেভাবে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে, তা শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। সরকারের এ সাফল্য জনগণের কাছে তুলে ধরতে হবে। বিএনপি-জামায়াত যে অপপ্রচার করছে, তার বিরুদ্ধে জনগণের কাছে সত্য প্রচার করতে হবে। তাহলে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগের বিপুল বিজয় হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com