বৃহস্পতিবার, ১১:৩৪ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
এক নজরে দেশের ৫৫ বাজেট, কার প্রস্তাব কত? বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিন দেশের বর্ণাঢ্য আয়োজন সীমিত সম্পদের মধ্যে মানুষকে স্বস্তি দিতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

মসজিদুল আকসায় প্রথম তারাবিতে অসংখ্য মুসল্লি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৪২ বার পঠিত

ফিলিস্তিনে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলাখ্যাত মসজিদুল আকসায় রমজানের প্রথম তারাবি অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে এতে অংশ নেন অসংখ্য মুসল্লি। জেরুসালেম, পূর্বতীরসহ বিভিন্ন অঞ্চল থেকে তারা আগমন করেন। এদিন মসজিদ ও মসজিদের আঙ্গিনা মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

আলজাজিরা জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদুল আকসায় অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। পুরো মাসজুড়ে সেখানে তারাবির নামাজ, ইফতার আয়োজন, কুরআন তেলাওয়াতসহ নানা আয়োজন রয়েছে।

ফিলিস্তিন অঞ্চলে ইসরাইলি কার্যক্রমের সমন্বয়কারী মেজর জেনারেল ঘাসান আলিয়ান এক বিবৃতিতে মসজিদুল আকসায় রমজানের নামাজ নিয়ে বিশেষ নির্দেশনার কথা জানিয়েছেন। তিনি বলেন, রমজান মাসে মসজিদুল আকসায় ৪৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষরা নামাজ পড়ার অনুমতি পাবেন। তাছাড়া সব বয়সী নারী, শিশু এবং ১২ বছর বয়স পর্যন্ত ছেলেরাও অনুমতি পাবেন। আর ৫৫ বছরের বেশি বয়সীদের অনুমতির প্রয়োজন নেই।

গত কয়েক মাস ধরে ফিলিস্তিনি শহরগুলোতে ইসরাইলি সামরিক অভিযান আগের চেয়ে তীব্র আকার ধারণ করেছে। বিশেষত পূর্ব জেরুসালেম ও পশ্চিমতীরজুড়ে বিরাজ করছে উত্তেজনা। ফিলিস্তিনের তথ্য অনুসারে ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরাইলি দখলদার বাহিনীর হাতে প্রায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র : আলজাজিরা মুবাশির

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com