বুধবার, ০৮:৩০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস-নির্যাতন বন্ধের দাবিতে বরিশালে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৪০ বার পঠিত

বরিশাল নগরীতে ‘শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস-নির্যাতন-হল দখলদারিত্ব প্রতিরোধ’সহ ৪ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১২ টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে ‘শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস-নির্যাতন-হল দখলদারিত্ব প্রতিরোধ সহ ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার, বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি সন্তু মিত্র, বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, বরিশাল মহানগর শাখার সদস্য লামিয়া সাইমন, সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য লিয়া মনি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নির্যাতন, হল দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ হনন করছে। গেস্টরুম ও গণরুমে র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের উপর চালাচ্ছে পাশবিক নির্যাতন। ছাত্রলীগের হল দখলদারিত্বের কাছে সাধারণ শিক্ষার্থীরা অসহায় হয়ে হলের বাইরে থাকতে বাধ্য হচ্ছে।

বক্তারা আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্যের চিত্র ভয়াবহ, শিক্ষা পণ্যের ন্যায় ক্রয় করতে হচ্ছে চড়া দামে। আবার নেই কোনো গণতান্ত্রিক পরিবেশও। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যহীন শিক্ষাদান, গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবী জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com