বুধবার, ০৮:০২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পটুয়াখালীতে দুই শিক্ষার্থী খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৪০ বার পঠিত

তুচ্ছ ঘটনার জেরে পটুয়াখালীর বাউফলের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন কিশোরের ছুরিকাঘাতে দশম শ্রেণির দুই শিক্ষার্থী খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করছে তার সহপাঠীরা। এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন অভিভাবকসহ এলাকাবাসী।

বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি আল মামুন বলেন, দুই শিক্ষার্থী খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ। এ ঘটনায় আহত ছাত্র সিয়াম বর্তমানে আশংকামুক্ত অবস্থায় বাউফল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন ছাত্র ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা করে দশম শ্রেণির তিন ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর রক্তাক্ত আহতবস্থায় শিক্ষার্থীদের উদ্ধার করে বাউফল উপজেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত সাড়ে ৭ টায় ইন্দ্রকূল গ্রামের মিরাজ মোস্তফার ছেলে নাফিজ (১৫) ও বাবুল হাওলাদারের ছেলে মারুফ (১৫) মারা যায়। এনামুল মৃধার ছেলে মো. সিয়াম (১৫) গুরুতর আহতাবস্থায় বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com