বুধবার, ০৮:০২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরিশালে ৭ বছর ধরে চলাচলের অনুপযোগী একটিমাত্র ব্রিজ!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

বর্ধিত অঞ্চল চর জাগুয়া এলাকার মানুষের বরিশাল মূল শহরের সঙ্গে যাতায়াতের একমাত্র ব্রিজটি ৭ বছর ধরে চলাচলের অনুপযোগী।

আর ভাঙাচোরা ব্রিজটি দিয়েই এক সময় বরিশাল নগরের যাতায়াত করতো ২৬ নম্বর ওয়ার্ডের বর্ধিত অঞ্চল চর জাগুয়া এলাকার বাসিন্দারা।

কিন্তু গত ৭ বছর ধরে ব্রিজটি পুনর্নির্মাণে কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, নদীতে চলাচল করা বালুবাহী বাল্কহেডের আঘাতে ব্রিজটি ৩ বার ভেঙেছে। ক্ষতিপূরণ হিসেবে স্থানীয় কাউন্সিলর সালিশের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করলেও ব্রিজের কোনো কাজ হয়নি। দুর্ভোগ লাঘবে সিটি করপোরেশনের নামে একটি ট্রলার দেওয়া হলেও তা নিয়মিতো চলাচল করছে না।

স্থানীয় কাউন্সিলর হুমায়ুন কবিরের দাবি ব্রিজের জন্য যে জরিমানা করা হয়েছিল তার পরিমাণ খুবই কম। যা দিয়ে ব্রিজ করা সম্ভব ছিল না। আর বর্তমান পরিষদের শেষ সময় হওয়ায় এখন উন্নয়ন হবে কি না সে বিষয়ে জানেন না বলেও জানান এই কাউন্সিলর।

আসমা বেগম নামে একজন স্থানীয় বলেন, আমরা অসহায় অবস্থায় আছি ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সিটি করপোরেশনকে কর দেওয়ার পরও উন্নয়নের ছোয়া নেই আমাদের এখানে। আর স্থানীয় কাউন্সিলর আগে চেয়ারম্যান ছিল, তারপরও কোনো উন্নয়ন নেই বলে আফসোস করেন রহিম নামে স্থানীয় এক নারী।

এদিকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ওই এলাকার বাসিন্দারা আমার কাছে এসে যদি অভিযোগ করে তাহলে অবশ্যই বিষয়টি গুরুত্বের সহিত দেখা হবে।

২০০২ সালে গঠিত বরিশাল সিটি করপোরেশন এলাকার বর্ধিতাংশের মধ্যে এখনও অবহেলিত হাজার মানুষের আবাসস্থল চরজাগুয়া এলাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com