বুধবার, ০৬:০৫ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

বরিশালের উজিরপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে উপজেলার সেনেরহাট সংলগ্ন উজিরপুর-ধামুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাদ্দাম উজিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কচুয়া এলাকার ছোমেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি স্বর্ণের দোকানের কারিগর ছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার (২২ মার্চ) রাত পৌনে ১২টার দিকে সেনেরহাট সংলগ্ন উজিরপুর-ধামুরা সড়ক দিয়ে মোটরসাইকেল যাচ্ছিলেন সাদ্দাম।

এ সময় সড়কের ওপরে বালু দিয়ে ঢাকা পাইপ অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সাদ্দামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com