বুধবার, ০৮:০১ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

পটুয়াখালীর বাউফলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একই স্কুলের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (২২ মার্চ) বিকেলে বাউফলের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের কাছে তাদের ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহতরা হলো সিয়াম ও মারুফ। তারা ওই স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী।

জেলার পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, পায়ে পা লাগাকে কেন্দ্র করে দুদিন আগে ইন্দ্রকুল স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া হয়। পরে একে অপরকে চড়-থাপ্পড় মারে। এর জেরে বুধবার স্কুল ছুটির পর ব্রিজের কাছে ৯ম শ্রেণির রায়হান, নাইম, হাসিবুলসহ বেশ কয়েকজন ওত পেতে থাকে।

এসময় ১০ম শ্রেণির মারুফ, সিয়াম ও নাফিস সেখান দিয়ে যাওয়ার পথে তাদের ওপর আক্রমণ করে ৯ম শ্রেণির ছাত্ররা। একপর্যায়ে তাদের ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হয়। এদের মধ্যে মারুফ ও সিয়ামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com