রবিবার, ০২:৫২ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

র‍্যাগিংয়ে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: ববি উপাচার্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২১৮ বার পঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হলে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে হবে। র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়য়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের আয়োজনে ‘র‍্যাগিং বিরোধী সচেতনতা ও কাউন্সিলিং’ বিষয়ক কর্মশালায় উপাচার্য এসব কথা জানান।

তিনি বলেন, কাউন্সিলিং এবং মোটিভেশন যেকোনো মানসিক চাপকে কমিয়ে দিতে সাহায্য করে। শিক্ষার্থীদের যে কোন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট আছে। বিশ্ববিদ্যালয়কে র‍্যাগিং মুক্ত গড়ে তুলতে শিক্ষার্থীসহ সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। আরও ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর।

কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ তুষার। ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের সেকশন অফিসার সাইফা আলমের সঞ্চালনায় দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ১০০ জন জ্যেষ্ঠ শিক্ষার্থী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com