বুধবার, ০৭:৩৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রাজাপুরে ৬ দোকান আগুনে পুড়ে ছাই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরে নৈকাঠি বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। এছাড়া আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) ভোরে উপজেলার নৈকাঠি বাজারের পশ্চিম পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, রাতে কবিরের চায়ের দোকানে আগুন জ্বলতে দেখে পাহারাদাররা তাদের খবর দেন। খবর পেয়ে তারা এসে দেখেন, সব পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এ সময়ের মধ্যে কবির খানের চায়ের দোকান, বাদল কনফেকশনারি, শরিফুল ইসলামের ওয়ার্কসপ, নুরুজ্জামানের হোটেল, মোস্তফার হোটেল ও প্রবীরের মোদি দোকান পুড়ে গেছে। এতে তাদের প্রায় অর্ধকোট টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পরিবারগুলো এখন অসহায় হয়ে পড়েছেন।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, কেউ বলছে মশার কয়েল বা চুলা থেকে আগুন লেগেছে আবার অনেকে বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। কিন্ত আগুনের সূত্রপাত কি থেকে সেটি সঠিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিন্তু এ সময়ের মধ্যে ছয়টি দোকান পুড়ে যায়। তবে আশপাশের বসতঘর ও দোকানে আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণ করা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com