বুধবার, ০৭:০৩ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নলছিটিতে সড়কে উল্টে গেল বাস, আহত ৭

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৫১ বার পঠিত

ঝালকাঠি -বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে  শিমুল পরিবহন নামে একটি বাস উল্টে অন্তত ৭জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার  (২১ মার্চ ) সকাল সাড়ে ৯টার দিকে নলছিটি উপজেলার মগর ইউনিয়নের ডহরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায় নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি থেকে কিছু যাত্রী নিয়ে বরিশালের দিকে বাসটি যাচ্ছিল, হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।এতে গাড়িতে থাকা  অনেক যাত্রীরা কমবেশী  আহত হন।গুরুতর আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা আরও জানান,চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক করার কারণে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। অতিরিক্ত গতির কারণেই এমনটি হয়েছে।

নলছিটি  থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ  বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শিমুল পরিবহন নামে একটি বাস রাস্তায় উল্টে যায়।এ  ঘটনায় কমপক্ষে ৫ থেকে ৭ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে । ফাঁকা সড়কে বাসটি কী কারণে উল্টে গেল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে  দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com