বুধবার, ০৫:৪২ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

হজে যেতে পান বিক্রি: সেই ইমান আলীর ইচ্ছাপূরণ করছেন আবুল হাসানাত আবদুল্লাহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৮১ বার পঠিত

পবিত্র হজ পালনের ইচ্ছা থাকলেও সামর্থ্য ছিল না নব্বই বছরের বৃদ্ধ ইমান আলী এখমান্দারের। এজন্য তিনমাস ধরে তিনি পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফেরি করে পান বিক্রি করেছেন। উদ্দেশ্যে হজের টাকা জোগাড় করা।

গত ১৭ মার্চ এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর দুদিনের মাথায় ইমান আলীর হজের যাওয়ার ব্যবস্থা হয়েছে। তার হজ পালনের পুরো খরচ বহনের দায়িত্ব নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ।

শুধু হজের খরচ নয়, সৌদি আরবে পুরো রমজান মাস থেকে ইমান আলীকে ইবাদত-বন্দেগি করার ব্যবস্থা করেছেন এমপি আবুল হাসানাত আবদুল্লাহ। কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইমান আলীকে নিয়ে খবর প্রকাশের পরে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আমাকে ফোন করেন। তিনি জানান, কুয়াকাটাতে যে লোকটি পান বিক্রি করে হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করছেন, তার হজের সব খরচের দায়িত্ব তিনি নিতে চান। পরে আমি ইমান আলীকে ঢাকায় নিয়ে আসি। তার সব কাগজপত্র তৈরি করা হচ্ছে। আগামী ২৭ মার্চ ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার দিন-তারিখ নির্ধারিত হয়েছে।’

মেয়র আরও বলেন, ‘১৯ মার্চ রাতে আমি ইমান আলীকে নিয়ে ঢাকায় এসেছি। পরদিন সব কাজ শেষ করেছি। আজকে আবার তাকে নিয়ে বাড়িতে যাচ্ছি। আগামী ২৭ মার্চ এক মাসের সফরে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। পুরো রমজান মাস তিনি ওখানে থাকবেন। এর সব ব্যবস্থা করেছেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।’

ইমান আলী এখমান্দারের বাড়ি পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের বিড়াজোড়া গ্রামে। তিনি দুই ছেলের বাবা। পেশায় একজন কাঠমিস্ত্রি। দুই ছেলে যা আয় করেন, তা দিয়ে কোনোমতে সংসারের খরচ মেটে। হজের জন্য টাকা জোগাড় করে বাবাকে সৌদি আরবে পাঠানোর স্বপ্নপূরণ করতে পারছিলেন না তারা। এজন্য ইমান আলী নিজেই ফেরি করে পান বিক্রি শুরু করেন।

এদিকে, বৃদ্ধ ইমান আলীকে হজে পাঠানোর দায়িত্ব নেওয়ায় তিনিসহ এলাকার বাসিন্দারা খুশি। তারা আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com