বুধবার, ০৬:১৩ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের নিন্দা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

 ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রধানমন্ত্রীর প্রস্তাবে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, স্বপ্রণোদিত হয়ে বন্দর ব্যবহারের প্রস্তাব স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার নামান্তর।

পীর সাহেব চরমোনাই বলেন, ভারতের সাথে ব্যবসা-বাণিজ্য বাড়াতে আঞ্চলিক যোগাযোগ জোরদারের নামে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়ে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে।

পীর সাহেব চরমোনাই বলেন, এভাবে দেশের বিভিন্ন বন্দর ব্যবহারের জন্য ভারতকে প্রস্তাব করার স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত ও বিস্মিত। ভারত বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিকে কোনভাবেই বরদাশত করছে না।

বিভিন্ন অজুহাতে বিএসএফ সীমান্তে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। বিভিন্ন সময়ে বাংলাদেশের সাথে করা কোন চুক্তি আমলে নিচ্ছে না ভারত। তারপরও বার বার ভারতকে বিভিন্ন সুযোগ করে দেয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না। পীর সাহেব বিনা শর্তে এদেশের কোনো বন্দর ব্যবহার থেকে ভারতকে বিরত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com