বুধবার, ০৭:০৩ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

উজিরপুরে মাছ ধরতে গিয়ে মিলল নিখোঁজ নারীর বস্তাবন্দি মরদেহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

মাছ ধরার জন্য পুকুরে সেচ দিয়ে মিলল ২৪ দিন আগে নিখোঁজ হওয়া বিধবা নারী শাহনাজ বেগমের (৫৩) বস্তাবন্দি মরদেহ। বস্তার মধ্যে ৮টি ইট দিয়ে মরদেহ ডুবিয়ে দেওয়া হয়েছিল।

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত শাহনাজ ওই গ্রামের মৃত কদম আলী শাহর স্ত্রী। খবর পেয়ে সোমবার (২০ মার্চ) বিকেলে ওই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান।

জানা গেছে, বান্নায় গ্রামে বাড়ি হলেও শাহনাজ থাকতেন বরিশাল নগরীর একটি ভাড়া বাসায়। মাঝেমধ্যে তিনি গ্রামের বাড়িতে যেতেন। তবে গত ২৪ ফেব্রুয়ারি নিখোঁজ হন শাহনাজ বেগম। এ ঘটনায় শাহানাজ বেগমের ভাইয়ের ছেলে আল আমিন উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তকালে সন্দেহজনকভাবে শাহনাজের বাড়ির প্রতিবেশী মো. ইদ্রিস মিয়াকে (৬০) গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। বর্তমানে ইদ্রিস মিয়া করাগারে আছেন।

এদিকে সোমবার শাহনাজের বাড়ির পুকুর সেচে মাছ ধরতে গেলে পুকুরে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা দেখতে পায় স্বজনরা। বস্তা থেকে পচা গন্ধ বের হওয়ায় পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, বস্তার মধ্যে ৮টি ইট দিয়ে মরদেহ বস্তাবন্দি করে রাখা ছিল। এছাড়াও বস্তার দুই প্রান্তে রশি বেঁধে খুটি দিয়ে মাটিতে গেঁথে রেখেছিল। যার কারণে মরদেহটি ভেসে ওঠেনি। ওই নারীর হাতে থাকা চুরি ও পরনের শাড়ি দেখে স্বজনরা মরদেহ শনাক্ত করেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে শাহনাজ বেগম হত্যাকাণ্ডের শিকার। তাকে হত্যা করে মরদেহটি গুম করার উদ্দেশ্যে পুকুরে ডুবিয়ে দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com