রবিবার, ০২:৪৯ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘বরখাস্তের’ ৪ বছর পর যোগদানে এলেন ববি রেজিস্ট্রার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামের বরখাস্তের আদেশ নিষ্পত্তি করেছেন উচ্চ আদালত। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এক আদেশের পর তিনি আজ সোমবার কর্মস্থলে এসে যোগদানের চিঠি দিয়েছেন কর্তৃপক্ষকে।

মনিরুলের আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আমার মক্কেলের বরখাস্তের বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন। এর ফলে রেজিস্ট্রার পদে তাঁর যোগদানে বাধা থাকল না।’

ববির দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোহসীন উদ্দীনের মোবাইল ফোনে কল করা হলে চিঠির বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে ববি ট্রেজারার মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া জানান, মনিরুল আজ যোগদানের জন্য ক্যাম্পাসে এসে তাঁর সঙ্গে দেখা করেছেন। মনিরুল বিধি অনুযায়ী কাজ করার বিষয়ে তাঁকে জানান।

এ বিষয়ে মনিরুল ইসলাম জানান, উচ্চ আদালতের রায় নিয়ে তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ে এসে যোগদানের জন্য চিঠি রেজিস্ট্রার দপ্তরে উপস্থাপন করেছেন। ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এক আদেশে যে কারণে বরখাস্ত করেছে তা বাতিল করে নিষ্পত্তি করা হয়েছে বলে মনিরুল জানান। তিনি বলেন, ‘এখনো কাজে যোগদানের অনুমতি পাইনি, তবে আশা করছি উচ্চ আদালতের রায়ের ফলে আমাকে সুযোগ দেওয়া হবে।’

২০১৯ সালের ২০ জানুয়ারি ওই সময়ের উপাচার্য এস এম ইমামুল হক রেজিস্ট্রার মনিরুল ইসলামকে যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত করেন। এরপর উচ্চ আদালতের আদেশ নিয়ে আরও একবার চেষ্টা করেও যোগদান করতে পারেনি তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com