রবিবার, ০৮:৩০ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

শিক্ষা জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, ৫০ ভাগ মাহার্ঘ ভাতা প্রদান এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে বরিশালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন, বরিশাল বিভাগীয় সংগ্রাম কমিটি।

মানববন্ধনে বক্তারা বলেন, মানব সম্পদ বিকাশে ভূমিকা রাখা ৫ লাখ শিক্ষক-কর্মচারিরা বাড়িভাড়া পান মাত্র ১,০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা, ২৫ শতাংশ উৎসব বোনাস। যাতে একজন শিক্ষকের ন্যূনতম জীবনমান নির্বাহ করা অসম্ভব। স্বাধীনতার ৫০ বছর পরেও এধরনের বঞ্চনা মেনে নেওয়া কষ্টকর। আসন্ন ঈদে ত্বরিৎ গতিতে শিক্ষক-কর্মচারিদের পূর্ণাঙ্গ বোনাস দাবি জানান তারা।

শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন- সমন্বয়কারী বাকশিস বরিশাল বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ-সভাপতি মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মাসববন্ধনে বক্তব্য দেন, বাকশিসের যুগ্ম সমন্বয়ক বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হকসহ অসান্য নেতারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com