বুধবার, ০৫:৩৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরিশালে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

বরিশালের উজিরপুর উপজেলার ৯ নম্বর গুঠিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আ. রশিদ মোল্লা হত্যার ২৯ বছর পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গুঠিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদ ১৯৯৪ সালের ১ এপ্রিল সকাল ৮টায় উপজেলা দাসেরহাট খেয়াঘাটে খুন হন। এ ঘটনায় তার স্ত্রী বেগম মাসুদা উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালত এ ঘটনায় অভিযুক্ত দুজনকে ফাঁসির ও আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ রায় ঘোষণার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বজলু হাওলাদার গত ২৯ বছর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার গুঠিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com