বুধবার, ০৫:৩৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বেতাগীতে গরিবের চাল খাদ্য কর্মকর্তার পেটে!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

বরগুনার বেতাগীতে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ভিজিডি ও জেলে চাল বিতরণে মাপে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবস্তায় গড়ে ৩-৫ কেজি চাল কম দিচ্ছেন। এ নিয়ে ভুক্তভোগিদের মধ্যে ক্ষোভ বেড়েছে।

জানা গেছে, গত শনিবার উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ৭২ টন ভিজিডি ও জেলে চাল খাদ্য গুদাম হতে সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় বস্তায় ৩০ কেজির পরিবর্তে কোনো বস্তায় ২৪ আবার কোনো বস্তায় ২৭ কেজি করে চাল সরবরাহ করা হয়। মাপে কম দেওয়ার কারণে ইউপি সচিব, ইউপি সদস্য, খাদ্য গুদামের কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে বাকবিতাণ্ডা শুরু হওয়ায় বিষয়টি জানাজানি হয়।

সরিষামুড়ি ইউনিয়নের সচিব ভবরঞ্জন হাওলাদার অভিযোগ করেন, সরিষামুড়ি ইউনিয়নের অনুকূলে বরাদ্দকৃত ৭২ টন (দুই হাজার চার’শ বস্তা) চাল নেওয়ার জন্য ইউপি সদস্যসহ তিনি বেতাগী খাদ্য গুদামে আসেন। ট্রলারে চাল ভর্তি করা শুরু হলে চালের বস্তা) পুণ:সেলাই দেখে তাদের সন্দেহ হলে তারা সাংবাদিকদের খবর দেয়। গণমাধ্যম কর্মিদের সম্মুখে ট্রলারের ভেতরে রাখা উক্ত বস্তা পরিমাপ করার সময় ২৪ কেজি থেকে ২৭ কেজি চাল পাওয়া যায়। খাদ্য গুদামের ভেতরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতে সেখানেও পরিমাপে হেরফের ঘটে।

সরিষামুড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন,‘খাদ্য গুদাম থেকে সরবরাহকৃত চালের অধিকাংশ বস্তার মুখ স্থানীয়ভাবে পুন:সেলাই করা হয়েছে। এসব বস্তার চাল আগেভাগে সরানোর পর পুন:সেলাই করে তা তাঁদের মাঝে সরবরাহ করা হয়েছে। ফলে পরিমাপে চাল কম পাওয়া যাচ্ছে।’

বেতাগী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার রিগ্যান দেবনাথ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। চাল বিতরণে পরিমাপে কম দেওয়ার কোনো সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com