বুধবার, ০৫:৩৭ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পিরোজপুরে মাদক বিক্রেতার কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৬১ বার পঠিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মো. জাহাঙ্গীর হোসেন সরদার (৫২) নামে এক মাদক বিক্রেতাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া একই মামলার অপর এক ধারায় তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (১৯ মার্চ) দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর ভাণ্ডারিয়ার পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের বাসিন্দা।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, ২০১৭ সালের ০৬ ফেব্রুয়ারি ভাণ্ডারিয়া গ্রামে নিজ বাড়ি থেকে মাদক বিক্রেতা জাহাঙ্গীরকে আটক করে পুলিশ। সে সময় তার কাছ থেকে ৮০টি ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ওইদিনই জাহাঙ্গীরের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় মাদক মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. কামরুল ইসলাম। এ ঘটনায় ২০১৭ সালের ১৪ মার্চ ভাণ্ডারিয়া থানার এসআই হুমায়ুন কবির আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। এ মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে সাজা ও জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com