বুধবার, ০৫:৩৭ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ ওসি আবুল খায়ের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

পটুয়াখালী জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানা ও শ্রেষ্ঠ ওসি মহিপুর থানার ওসি খোন্দকার মো:আবুল খায়েরকে নির্বাচিত করা হয়েছে।

(১৯ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় ভালো পারফর্মেন্সের পুরস্কার হিসেবে মহিপুর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়। এসময় অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়ের এর হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম ।

এছাড়াও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন মহিপুর থানার এসআই মোঃ আবু হানিফ ফরাজী। জানাগেছে মহিপুর থানা এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা সহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ চেকপোস্ট জোড়দার করায় গত ফেব্রুয়ারি মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে পটুয়াখালী জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানাকে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহম্মদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সাজেদুল ইসলাম সজল সহ জেলার সার্কেল অফিসার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com