বৃহস্পতিবার, ১০:৫৬ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

এক ঢিলে দুই পাখি মারলেন হিরো আলম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

আলোচিত পুলিশ হত্যা মামলার আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের আমন্ত্রণে সাড়া দেন দেশের একঝাঁক তারকাশিল্পী। দুবাইয়ের ওয়াল ফেমাস গোল্ড মার্কেট প্লেসে অবস্থিত গোল্ডের দোকান উদ্বোধনের অংশ নেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের সাকিব আল হাসান, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, গায়ক নোবেলসহ আরও বিশ্বের অনেক তারকারা। ছিলেন এই সময়ে আলোচিত-সমালোচিত হিরো আলমও।

উদ্বোধনের অংশ নিতে হিরো আলম গত রোববার রাতেই দুবাইয়ের উদ্দেশে রওনা দেন। ফেরেন আজ রোববার সকালে। মাঝে ঘটে গেছে অনেক ঘটনা। কিন্তু আপন সুখে, মজ-মস্তিতে ছিলেন তিনি, বরং দুবাই থেকেই হিরো আলম বাংলাদেশ পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া।’

এদিকে, হিরো আলম যেমন সম্মানির বিনিময়ে সেখানে অংশ নিয়েছেন তার পাশাপাশি তিনি নিজের জন্যও বেশ কিছু কাজ করেছেন। আসন্ন রমজান উপলক্ষে কয়েকটি নতুন গানের মিউজক ভিডিও নির্মাণ করেছেন তিনি। আরাভ খানের আমন্ত্রণে দুবাই গিয়ে নিজের কাজও শেষ করার সুযোগ পেয়েছেন হিরো আলম। বলা যায়, এক ঢিলে দুই পাখি মারলেন তিনি।

হিরো আলম বলেন, ‘আমি তো দুবাই যাওয়ার আগেই বলেছি, সেখানে কিছু গানের কাজ করব। হাতে সেভাবেই সময় নিয়ে গেছি। যেহেতু একটি আমন্ত্রণে যাওয়া হয়েছে, তাই শুটিংয়ের লোভটাও সামলাতে পারিনি। এক যাত্রায় দুই কাজ করা। দুবাইয়ের মনোরম লোকেশনে বেশ কিছু নতুন গানের ভিডিও করেছি, যা রোজার মধ্যেই প্রকাশ করব। আশা করি, গান ও ভিডিওগুলো সবার ভালো লাগবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com