বৃহস্পতিবার, ১০:২০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ডিবি কার্যালয়ে শাকিব খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহপ্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশান থানায় গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। কিন্তু মামলা নেয়নি পুলিশ। তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে শাকিব গেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সেখানে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। বিকেল ৪টায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন।

জানা যায়, শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহনারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের সহপ্রযোজক। রহমত উল্লাহর নামে মামলা করতে শাকিব গতকাল গুলশান থানায় যান। থানায় মামলা না নেওয়ায় সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে গেছেন এই সুপারস্টার।

গতকাল থানা থেকে বের হয়ে সাংবাদিকদের শাকিব বলেন, ‘আমাদের সঙ্গে কোনো ক্রাইম হলে আমরা প্রথমে থানায় যাই। তাই এখানে আসছি। আমি পরামর্শ নিয়েছি। উনারা কোর্টে মামলা করার পরামর্শ দিয়েছেন। আমি সেটাই করব। লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে আলাপ করে কোর্টে মামলা করব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com