বুধবার, ০৫:৩৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে, নিহত বেড়ে ১৯

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

মাদারীপুরের শিবপুর উপজেলায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটা বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ইমাদ পরিবহনের বাসটি ভোর সাড়ে ৪টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। এরপর পদ্মা সেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারায় সেটি।

বাসটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

পদ্মা সেতু চালু হবার পর এক্সপ্রেসওয়েতে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় মানুষেরা।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৪ জন মারা যান। পরে হাসপাতালে নেয়া হলে আরো পাঁচজন মারা যান।

তবে নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ সুপার আরো জানান, বাসে ৪৫ জনের মতো যাত্রী এবং ৩ জন স্টাফ ছিলেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

জানা যায়, সকাল ৮টার দিকে দুর্ঘটনার পরপরই শুরুতে স্থানীয় মানুষ এগিয়ে আসেন উদ্ধার কাজে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যোগ দিয়েছে।

ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর কারণেই বাসটি দুর্ঘটনায় পড়ে। তবে পুলিশ সুপার বলেছেন, তদন্ত করে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হবে।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com