বুধবার, ০৪:৩৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ঝালকাঠিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

ঝালকাঠি কাঠালিয়ার চেচরীরামপুর থেকে ৮কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ১৮ মার্চ ২২.৫৫ মিনিটে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ মনিরুজ্জামান এর নেতৃতে পুলিশ পরিদর্শক (নিঃ)/মোঃ মেহেদী হাসানের সহযোগীতায় সংগীয় ফোর্স আসামী মোঃ মিজানুর রহমান (৩৮), পিতা- মৃতঃ সোহবার হোসেন হাওলাদার, চেরীরামপুর, থানা-কাঠালিয়া, জেলা- ঝালকাঠি এর সেমিপাকা টিনসেট বসত ঘরের মধ্যে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার অর্ন্তগত উত্তর চেচরী সাকিনস্থ ধৃত আসামী মোঃ মিজানুর রহমান হাওলাদার এর সেমিপাকা টিনসেট বসত ঘরের মধ্যে উপস্থিত হয়ে তার বসত ঘরের পিছনের বারান্দার পশ্চিম পাশ হইতে একটি সাদা প্লাষ্টিকের বস্তার মধ্যে হইতে ০৪ টি ঘিয়া রংয়ের কসটেপ দ্বারা প্যাচানো প্যাকেটে ০৮(আট) কেজি মাদক গাঁজা, যাহার প্রতি প্যাকেটে ০২ (দুই) কেজি করে গাঁজা ছিল, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৩,২০,০০০ (তিন লক্ষ বিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন।

মিজানুর রহমানকে সাথে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করার জন্য বীরকাঠি সাকিনের মোঃ হোসেন আলী হাওলাদারের পুত্র ২নং আসামী সুমনের (২৯) বাড়িতে উপস্থিত হয়ে আসামী মিজানুর রহমানের দেখানো শনাক্তমতে সুমনকে বসত ঘর হতে ১৯ মার্চ দিবাগত রাত ৩টার সময় আটক করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয় যার নং-১০ তাং: ১৯/০৩/২৩(কাঠালিয়া)।

মাদক অভিযান অব্যাহত আছে বলে ডিবি পুলিশ জানায়। অফিসার ইনচার্জ ( ডিবি) মো: মনিরুজ্জামান জানান, ”পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারে দিক নির্দেশনায় আমিসহ পুলিশ পরিদর্শক (নিঃ)/মোঃ মেহেদী হাসানকে সাথে নিয়ে ৮ কেজি গাজাসহ ২জন আসামীকে আটক করতে সক্ষম হই।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com