বুধবার, ০৪:৩৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পিরোজপুরে বাইকে বাসের ধাক্কায় নারীর মৃত্যু, স্বামী-সন্তান আহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

পিরোজপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তার স্বামী এবং তিন বছরের সন্তান। রোববার সকাল ১০ টার দিকে কদমতলা ইউনিয়নে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আ জা মো. মাসুদুজ্জামান জানান।

নিহত নাজমিন বেগম (৩০) নাজিরপুর উপজেলার বুনিচাকাঠী গ্রামের আলমগীল মোল্লা স্ত্রী এবং পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকার ইলিয়াস দরানীর মেয়ে।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. একরাম হোসেন জানান, ব্রাহ্মণকাঠী এলাকার চাচীর দাফন শেষে স্বামীর মোটরসাইকলে চড়ে সন্তানকে নিয়ে নাজিরপুরে শ্বশুরবাড়িতে ফিরছিলেন নাজমিন। কদমতলা এলাকার বিপরীত দিক দিয়ে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

তাতে ছিটকে পরে নাজমিন বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকলে থাকা নাজমিনের তিন বছরের মেয়ে সুমাইয়া ও স্বামী আলমগীর মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. রমজান জানান, নাজমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। আহত সুমাইয়া এবং তার বাবা আলমগীরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সদর থানার ওসি মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com