বুধবার, ০৪:৩৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মুলাদীতে কার্যালয়ের চাবি নিয়ে ওমরায় নেতা, হলো না বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৬১ বার পঠিত

বরিশালের মুলাদীতে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করতে পারেননি নেতা কর্মীরা। ফলে দলীয় কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পারেননি তাঁরা। ক্ষুব্ধ নেতা কর্মীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও শেষ পর্যন্ত কোনো অনুষ্ঠান করতে না পেরে ফিরে গেছেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী। নেতা কর্মীরা অভিযোগ করেছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠু ওমরা হজে যাওয়ায় দলীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পরে বেলা ১১টার দিকে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তাঁরা।

ফুলের তোড়া নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে গেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী, পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান শিপু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেনসহ শতাধিক নেতা কর্মী।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে (শুক্রবার) দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের কথা ছিল। উপজেলা চেয়ারম্যান পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে শুক্রবারই সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন।

কিন্তু তিনি অনুষ্ঠান পালনের জন্য কাউকে দায়িত্ব দিয়ে যাননি। এমনকি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের চাবি কারও কাছে হস্তান্তর করেননি। তাই উপজেলা আওয়ামী লীগের অন্য নেতা কর্মীরা সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে অপেক্ষা করেন। উপজেলা চেয়ারম্যানের লোকজন তালা খুলে দেননি। কার্যালয়ের চাবি কার কাছে তা কেউ বলতে পারেনি।’

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের চাবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকে। বঙ্গবন্ধুর জন্মদিনে দলীয় কার্যালয় না খোলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। পরে বাধ্য হয়েই পৌর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আলোচনা সভা করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com