রবিবার, ০৩:৫৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসিয়ানে সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের: মহাসচিব মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ চায় বিএনপি-মির্জা ফখরুল চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নৌপথ চালু নিয়ে সভা, যেসব সিদ্ধান্ত হলো দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপির সমাবেশ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৯০ বার পঠিত

বরিশালে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘আমরা আন্দোলন করছি এদেশের জনগণের মুক্তি ও গণতন্ত্রের জন্য। এই মুক্তি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়েই আসবে। সুপ্রিম কোর্টের ঘটনার পরে জনগণ কী মনে করে, এই সরকার সুষ্ঠু নির্বাচন দেবে? কোনো দিনই দেবে না। আমরা জনগণের জন্য, এই দেশের জন্য নির্বাচন চাই। কিন্তু সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষতা ছাড়া আপনারা (সরকার) নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না।’

আজ শনিবার (১৮ মার্চ) খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি, দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশালে অনুষ্ঠিত সমাবেশে আলতাফ হোসেন এসব কথা বলেন। নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়।

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, ‘তাই আমাদের সাজেশন হলো—খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি ও গায়েবি মামলা প্রত্যাহার করতে হবে। এ ছাড়া বর্তমান নৈশভোটের সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। বর্তমান নির্বাচন কমিশন বেহুদা-অপদার্থ। এই নতজানু, কোমরভাঙা নির্বাচন কমিশনকে দিয়ে কোনো দিনই সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচন কমিশনকে ভেঙে নতুন করে করতে হবে, ইভিএমকে অবশ্যই বাদ দিতে হবে। এগুলো করা হলে অবশ্যই নির্বাচন করব। না করলে সরকারের সঙ্গে ডায়লগও নয়, নির্বাচন করতেও দেব না।’

নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সদস্য এবায়দুল হক চান, মেজবাহ উদ্দিন ফরহাদ, আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com