বৃহস্পতিবার, ০৩:৪২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

প্রধান ফটক ভেঙে ইমরান খানের বাড়িতে পুলিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বাসভবনে গেট ভেঙে প্রবেশ করেছে লাহোর পুলিশের একটি দল।

শনিবার দুপুরের দিকে তারা এ অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ জনের অধিক পিটিআই নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়।

জানা যায়, তোশাখানার মামলায় আদালতের শুনানিতে অংশ নিতে ইসলামাবাদ যাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। লাহোরের জামান পার্কের বাড়ি থেকে ইমরান খান বের হতেই পুলিশ সেখানে অভিযান শুরু করে। এ সময় তারা সেখানে থাকা পিটিআই নেতাকর্মীদের ওপর পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকজন গুরুতর আহত হয়। এরপর তারা ক্রেনের সাহায্যে গেট ভেঙে ফেলে।

ওদিকে জামান পার্কের কাছাকাছি কেনাল রোডে আছে পুলিশের কয়েদি ভ্যান ও জলকামান। পুলিশ হ্যান্ড মাইকে ১৪৪ ধারার ঘোষণা দিয়েছে। একইসাথে বাসভবনে থাকা পিটিআই নেতাকর্মীদের স্থান ত্যাগের নির্দেশ দিচ্ছে। এ সময় পিটিআই নেতাকর্মীরা পাথর ছুঁড়ে পুলিশকে প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে।

সূত্র : জিও নিউজ ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com