শুক্রবার, ০১:২৭ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলন ডেকেছেন মাহি, জানাবেন গুরুত্বপূর্ণ তথ্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

গাজীপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আগামীকাল শনিবার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন সনি রাজ কার প্যালেসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাহিয়া মাহি স্বামীর সঙ্গে পবিত্র ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন। আগামীকাল শনিবার তাদের দেশে ফেরার কথা রয়েছে।

সৌদি আরব থেকে মোবাইল ফোনে মাহি  বলেন, ‘ইনশাআল্লাহ আগামীকাল শনিবার বিকেল ৫টায় প্রেস কনফারেন্স করব। আমার সমস্ত পরিচিত এবং এখনো পরিচয় হয়নি এমন সব সাংবাদিক ভাই-বোনদের প্রেস কনফারেন্সে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রেস কনফারেন্সে গুরুত্বপূর্ণ অনেক বিষয় তুলে ধরব।’

আজ শুক্রবার ভোর ৫টার দিকে মাহির স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  গাজীপুর মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে সনিরাজ কার প্যালেসে এ ঘটনা ঘটে। ভাঙচুরের ঘটনা নিয়ে তিনি সংবাদ সম্মেলন ডেকেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com