বৃহস্পতিবার, ০৯:২৪ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২৬ মার্চ দেখা মিলতে পারে ‘শনিবার বিকেল’র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না পেলে যুক্তরাষ্ট্র কানাডায় স্বগৌরবে চলছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি। সেখানকার দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি নিয়ে সরাসরি কথা বলছেন এই নির্মাতা। কাছ থেকে জানছেন দর্শকদের ভালো লাগার কথা।

এবার সুদূর যুক্তরাষ্ট্র থেকেই দেশের দর্শকদের ভালো খবরের ইঙ্গিত দিলেন ফারুকী। জানালেন, দেশে মুক্তির জন্য ছবিটির নতুন একটি ট্রেলার প্রস্তুত করেছে এর অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কিছুদিন আগে প্রকাশ হওয়া ট্রেলারটিকে ‘নিরীহ’ মনে করলেও জাজেরে আব্দুল আজিজের বানানো নতুন ট্রেলারটি ‘মারদাঙ্গা’ হচ্ছে।

তিনি জানান, ‘শনিবার বিকেল’ ছবির প্রশংসা ইতোমধ্যেই সবাই জেনে গেছে। দেশের মানুষ যেন তার কিছুটা আঁচ করতে পেরেছে। যদিও আমরা সরকার থেকে এখনো কোনো সবুজ সংকেত পাইনি। তবে এমন হতে পারে আগামী ২৬ মার্চে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেতে পারে।

তার ভাষায়, ‘আশা করি ২৬ মার্চ ছবিটা মুক্তি পাবে। কিন্তু আমি আসলে জানি না। দর্শক ধরে নেবেন না যে, ২৬ মার্চেই মুক্তি পাবে। কিন্তু বলা যায় না, মিরাকল ঘটে এবং ঘটতেও পারে!’

স্বাধীনতা দিবসের বাকি আর ১০ দিন। যেহেতু ‘শনিবার বিকেল’র সেন্সরে ও আপিল কমিটিতে প্রদর্শনী শেষ, সুতরাং মন্ত্রণালয় তথা সরকারি সিদ্ধান্ত আসার জন্য এই ১০ দিন লম্বা সময়। এখন দেখার পালা, ফারুকীর প্রত্যাশার সঙ্গে সরকারের সিদ্ধান্তের সমীকরণ কতটুকু মেলে।

উল্লেখ্য, ২০১৮ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেন ‘শনিবার বিকেল’। এটি নির্মিত হয়েছে রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া জঙ্গি হামলা ঘটনার ছায়া অবলম্বনে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, নাদের চৌধুরী, ইরেশ যাকের, ইন্তেখাব দিনারসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com