বৃহস্পতিবার, ১০:২৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

শাহরুখকে ‘খোঁচা’ দিয়ে প্রিয়াঙ্কা বললেন, ‘আরাম পছন্দ করি না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

বলিউড দাপিয়ে এখন হলিউডে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মুক্তির অপেক্ষায় রয়েছে তার হলিউডে নতুন ওয়েব সিরিজ ‘সিটাডেল’। এখন তারই প্রস্তুতি চলছে। সম্প্রতি সিরিজ থেকেই একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই অভিনেত্রী।

হলিউডে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়া যেমন সাফল্য পেয়েছেন, ঠিক এই সাফল্য কি পেতে পারতেন না বলিউড তারকা শাহরুখ খান? বিষয়টি নিয়ে শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল এক সাক্ষাৎকারে।

এর উত্তরে শাহরুখকে বলতে শোনা যায়, “আমি বলিউডেই স্বাচ্ছন্দ। হলিউডে যেতে একেবারেই আগ্রহী নই। ভালোইতো আছি, কী করতে হলিউডে যাব?’’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিটাডেল’-এর প্রচারে এসে বলিউড বাদশার সেই প্রসঙ্গ ফিরিয়ে আনলেন প্রিয়াঙ্কা। বলিউডে স্বস্তিতে দীর্ঘদিন কাজ করার পরিবর্তে হলিউডে পা রাখতেই আগ্রহী ছিলেন ‘দেশি গার্ল’। তিনি বললেন, “আমার জন্য ‘স্বাচ্ছন্দ্য’ খুব বিরক্তিকর শব্দ। আরাম পছন্দ করি না।”

প্রিয়াঙ্কা জানান, তাকে লোকে যা-ই মনে করুক, যদি কাজ করতে ইচ্ছা হয়, সব সময় তিনি অডিশন দিয়ে লড়তে রাজি আছেন। বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় কাজ করতে চান। সে কারণেই ‘সিটাডেল’-এর মতো বহুভাষিক, বহুজাতিক একটি সিরিজ তার এত প্রিয়।

উল্লেখ্য, কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারের মিশেলে তৈরি সিরিজ ‘সিটাডেল’। এই সিরিজের হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় ঢুকে যান প্রিয়াঙ্কা। ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম পুরুষ তারকার সমান পারিশ্রমিক পেয়েছেন ‘দেশি গার্ল’।

আগামী ২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রচারিত হবে সিরিজটি। হলিউড সিনেমা ‘লাভ এগেইন’-এও খুব শিগগিরই দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com