বৃহস্পতিবার, ১০:২৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

‘আমিও বহুবার পড়ে গেছি’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৫১ বার পঠিত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে স্টেজে পড়ে যান চিত্রনায়ক নিরব। স্টেজে পারফর্মের সময় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

গত ১১ মার্চ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে এ ঘটনা ঘটে। এই ইস্যুতে এবার নিজের প্রসঙ্গ টেনে আনলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

তিনি জানান, জীবনে তিনিও কয়েকবার বিভিন্ন স্থানে পড়ে গিয়েছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মেহজাবীন এ তথ্য জানান।

অভিনেত্রী শুরুতেই বলেন, ‘জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। কয়েকটি ঘটনা মনে আছে। প্রথম, ক্লাস সিক্সে ক্লাস রুমে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০/৫০ জন ক্লাসমেটসহ টিচার, সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।’

‘দ্বিতীয়, একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বাফেটে খাচ্ছিলাম। আশপাশে কম করে হলেও ২০০ লোকজন। বাফেট টেবিল থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবারসহ আমি ফ্লোরে।

‘তৃতীয়, আরেকটি ছিল ভয়ঙ্কর ঘটনা। শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি। সিঁড়ি থেকে নামছিলাম ফোন-এ টেক্সটিং করতে করতে। করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম। গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারতো। কিন্তু পড়ল আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় টেক্সটিং করব না বলে কসম কাটলাম।’

সবশেষ এই অভিনেত্রী বলেন, ‘চতুর্থ, সবচেয়ে বেশি যেটায় পড়ি সেটা হলো ঝামেলা। প্রায় প্রতিদিনই পড়ি।’ এরপর তিনি আরও বলেন, ‘আপনারা এবার মনে করার চেষ্টা করুন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com