বৃহস্পতিবার, ০৯:২৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

দুবাইয়ে ‘চিল’ করছেন হিরো আলম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন হিরো আলম। আগামীকাল সেখানের একটি স্বর্ণের দোকানের উদ্বোধন করবেন তিনি। সেখানে অতিথি হয়ে হিরো আলমের পাশাপাশি আরও আছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের সাকিব আল হাসান, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, গায়ক নোবেলসহ আরও অনেকে।

দুবাইয়ের ওয়াল ফেমাস গোল্ড মার্কেট প্লেসে অবস্থিত গোল্ডের দেকান উদ্বোধনের জন্য গতকাল রোববার রাতেই ঢাকা ত্যাগ করেন হিরো আলম। বর্তমানে দুবাই শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। যার প্রমাণ মেলে তার ফেসবুকে। আজ সোমবার দুবাইয়ের একটি সুইমিং পুলে গোসলের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। আগামীকাল তিনি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন।

দুবাই থেকে  হিরো আলম জানান ‘দারুণ সময় পার করছি। এখানে অনেক দেশের তারকারা এসেছে। আমিও আমন্ত্রিত। এখানের বিখ্যাত সব জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। দুবাইয়ের ঐতিহ্যবাহি বাজপাখির সঙ্গেও ছবি তুলেছি। এখানে সময়গুলো দারুণ কাটছে। আনন্দের সময়গুলো ভক্ত-দর্শকদের সঙ্গে ভাগাভাগি করব।’

হিরো আলম জানান, উদ্বোধন অনুষ্ঠান শেষে দুবাইয়ে বেশ ক’দিন থাকবেন তিনি। দেখা করবেন প্রবাসী ভাই-বোনদের সঙ্গে। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করব। সব ঠিক থাকলে আগামী রোববার দেশে ফিরবেন হিরো আলম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com