মঙ্গলবার, ০৪:১৬ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রাজকে যে বার্তা দিলেন পরীমণি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৮১ বার পঠিত

আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। গত বছরের শেষ আর নতুন বছরের শুরু- সব সময়ই ছিলেন আলোচনায় তারা। কখনও মান অভিমান আবার কখনও ভালোবাসার খুনসুটিতে ছিলেন খবরে। বর্তমানে রাজ-পরী একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে ভালোই আছেন, সুখেই কাটছে তাদের সংসার। যার প্রমাণ মেলে তাদের ফেসবুকে।

এবার এই মাধ্যমের সুবাদে স্বামী শরীফুল রাজকে নতুন বার্তা দিলেন পরীমণি। আজ সোমাবার এই চিত্রনায়িকা তার ফেসবুকে রাজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবু তার পড়া শেষ হয় না।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, টেবিলে বসে কলম হাতে খুব মনোযোগসহকারে বই পড়ছেন রাজ। অভিনেতার চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে অংখ্য বই। দেখে বোঝাই যাচ্ছে, বই পড়তে খুব ভালোবাসেন রাজ।

পরীর পোস্টের নিচে রাজ লিখেছেন, ‘গুড মর্নিং’। এরপর তিনিও একটি ইমোজি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com