সোমবার, ০৯:৫৭ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

র‍্যাগিং বন্ধে ইবিতে ভিজিল্যান্স কমিটি গঠন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২২৮ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাঁচ সদস্যের একটি এন্টি র‌্যাগিং ভিজিল্যান্স কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এই কমিটি করা হয়েছে। কমিটিকে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদকে আহ্বায়ক ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) আব্দুল মান্নানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও আইন বিভাগের সভাপিত অধ্যাপক ড. রেবা মণ্ডল।

আগামী দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com