বুধবার, ০৩:৫২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২০২ বার পঠিত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন।

নিহতরা হলেন আবু তালেবের ছেলে অটোরিকশাচালক হেফজুল (৪০), উপজেলা নামুইট গ্রামের সাখাওয়াতের ছেলে অটোরিকশার যাত্রী মিনহাজ রহমান (২০) ও ওমরপুর গ্রামের তানসেনের দুই বছরের ছেলে হানিফ।

আজ সোমবার সকালে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ডে বিপরীতমুখী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত আরো চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে নেয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের স্থানীয় কুন্দারহাট থানার ইনচার্জ এসআই হাসনাত আলী জানান, দুর্ঘটনার পর পরই ট্রাক ও অটোরিকশা সরিয়ে নেয়া হয় এবং হতাহতদের শজিমেক হাসপাতলে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com