সোমবার, ০৫:১০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

অভিবাসী চুক্তিতে সম্মত সুনাক-ম্যাক্রোঁ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২০৩ বার পঠিত

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার প্যারিসে এক শীর্ষ সম্মেলনে অবৈধ ক্রস-চ্যানেল অভিবাসন বন্ধ করতে ৫০ কোটি ইউরোর বেশি মূল্যের এক নতুন চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন। বছরের পর বছর ধরে চলা বেক্সিট উত্তেজনার পর নতুন করে শুরু করার লক্ষ্যে তারা এ ব্যাপারে সম্মত হলেন। খবর এএফপি’র।

এই চুক্তির আওতায় ব্রিটেন ফ্রান্সকে আরো অর্থ বরাদ্দ দেবে যাতে আরো শতাধিক ফরাসি পুলিশ এ চ্যানেলে টহল দেয়ার সুযোগ পায় এবং নতুন একটি আটক কেন্দ্র নির্মাণ করা যায়।

উভয় নেতা প্যারিসে জোরালো আলোচনার পর এ দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন সূচনাকে স্বাগত জানান। আর এটি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি তাদের সমর্থনে ঐক্যের অভিব্যক্তি প্রকাশের মধ্যদিয়ে চিহ্নিত হয়।

বরিস জনসন এবং লিজ ট্রাসের ঝড়ো মেয়াদে প্যারিসের সাথে বিদ্বেষপূর্ণ সম্পর্ক দেখা দেয়ার মধ্যেই অক্টোবরে সুনাক প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিগত পাঁচ বছরের মধ্যে এটি ছিল প্রথম যুক্তরাজ্য-ফরাসি শীর্ষ সম্মেলন।

ম্যাক্রোঁ বলেন, সুনাকের সাথে তার আলোচনা একটি ‘নতুন শুরু’ হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিকে সুনাক বলেন, এটি ‘একটি নতুন শুরু, আমাদের মৈত্রীর নবায়ন।’

সুনাক আরো বলেন, ‘আমরা এই সম্পর্কের একটি নতুন অধ্যায় লিখছি।’

তিনি স্বীকার করেন যে ‘সাম্প্রতিক বছরগুলোতে এ সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ ছিল।’

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com