মঙ্গলবার, ০২:৫৬ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

জামিনে মুক্ত হলেন ইভ্যালির চেয়ারম্যান

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৫৬ বার পঠিত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বুধবার (৬ এপ্রিল) বিকাল পৌণে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

হালিমা খাতুন জানান, ধানমন্ডি থানার এক মামলায় গত ২১ সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন শামীমা নাসরিন। তার জামিন সংক্রান্ত কাগজপত্র গতকাল (৫ এপ্রিল) কারাগারে পৌঁছালে যাচাই-বাচাই শেষে আজ বিকাল ৫টা ৫০ মিনিটে কারামুক্তি দেওয়া হয়।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com