বৃহস্পতিবার, ০৪:১৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

‘বিস্ফোরণের পর দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বহু মানুষ’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে শতাধিক মানুষকে। এখনো চলছে উদ্ধার অভিযান।

ঘটনার প্রত্যক্ষদর্শী আল-আমিন। তিনি ওই ভবনের পাশের মার্কেটের একজন কর্মী। বিস্ফোরণের পরের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘হঠাৎ বিস্ফোরণের পর বের হয়ে দেখি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বহু মানুষ। ৮ জনকে আমি নিজে ভ্যানে উঠিয়ে মেডিকেলে পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আরও বহু লোক আহত হয়ে পড়ে ছিলেন। যে যেভাবে পেরেছে তাদের মেডিকেলে পাঠিয়েছে। রাস্তায় থাকা সব গাড়ি, পথচারী, রিকশা, ভ্যান—সবকিছুই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
পুলিশ প্রাথমিকভাবে এই বিস্ফোরণের কী কারণ মনে করছে, এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ বলেন, ‘এখন প্রাথমিকভাবে আমরা কারণ বলতে পারছি না। খালি চোখে কিছু বোঝা যাচ্ছে না। বিস্ফোরকের কোনো গন্ধ পাওয়া যায়নি। এ ছাড়া ঘটনাস্থলে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। তবে সকল বিষয়কে মাথায় রেখে আমরা কাজ করছি, আমাদের বিশেষজ্ঞদল ঘটনাস্থলে কাজ করছে। দুয়েক দিন পরে বিস্ফোরণের আসল কারণ জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com