বৃহস্পতিবার, ০১:২২ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

পঞ্চগড়ের হামলায় জড়িত বিএনপি-জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হামলা করেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আহমদিয়া বা কাদিয়ানি সম্প্রদায় যাকে বলেন, তাদের কয়েক হাজার লোকের বসবাস হচ্ছে পঞ্চগড়ের আহমদনগরে। প্রতিবারই তারা দুদিনব্যাপী একটি ধর্মীয় অনুষ্ঠান করেন। এবারও সে ধর্মীয় অনুষ্ঠান করতে যাওয়ায় আমরা যা দেখেছি, জামায়াতে ইসলামীর অ্যাক্টিভিস্ট এবং বিএনপি নেতারা একত্রিত হয়ে তাদের এই অনুষ্ঠানটি করতে বাধা দেয়। একপর্যায়ে তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং যেখানে অনুষ্ঠান হওয়ার কথা সেখানেও আগুন জ্বালিয়ে দেয়। এতে আহমদিয়া সম্প্রদায়ের একজন মারা যান। একইসঙ্গে মারামারি করতে গিয়ে শিবিরের এক নেতা আহত হয়েছিলেন এবং পরে মারা যান।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ ঘটনায় সাতটি মামলা হয়েছে। ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিএনপি নেতা ফজলে রাব্বী আছেন। তিনি স্বীকারোক্তি দিয়েছেন এই অনুষ্ঠান বন্ধ করতে তারা এসেছিলেন। সেখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর নেতৃত্ব দিয়েছেন।’

এই সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানে র‌্যাবের এক সদস্যকে আহত করা হয়েছে। তার মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। র‌্যাবের একটা গাড়িও ভাঙচুর করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সেটা মোকাবিলা করেছে। বর্তমানে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত আছে। যারাই মামলা দিচ্ছেন সেটা নেওয়া হচ্ছে। মামলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com