বুধবার, ০১:০১ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

তাড়াশে সড়ক দুর্ঘটনায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৮২ বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মান্নাননগর নামক এলাকায় সমবায় তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুলঘাগড়াখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২), রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন হোসেন (২১), অপরজনের নাম সিয়াম আহমেদ। নিহত তিনজনই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে সিরাজগঞ্জ থেকে নাটোর সিটি কলেজের তিন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে নাটোর যাচ্ছিল। মান্নাননগর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামী নাইটকোচ ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবীর বলেন, সকালে মোটরসাইকেলে করে তিনজন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিল। তারা মান্নাননগর সমবায় তেল পাম্প এলাকায় পৌঁছালে পিছন থেকে অজ্ঞাত নাইটকোচ চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com