বৃহস্পতিবার, ১০:১৪ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ঢাকা ছাড়লেন শাকিব খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৫০ বার পঠিত

শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গত ১৩ ফেব্রুয়ারি আফতাবনগরে ‘আগুন’ সিনেমার অ্যাকশনের দৃশ্য করতে গিয়ে তার ডান পা মচকে যায়। এরপর থেকেই ছিলেন বিশ্রামে। এখন তিনি পুরোপুরিই সুস্থ। আর তাই ফিরলেন কাজে।

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে আজ শনিবার ঢাকা ছেড়েছেন শাকিব খান। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে মাসকটের উদ্দেশ্যে রওনা হন তিনি। রাতেই মাসকট অ্যারেনায় ‘মাসকট বিটস’ অনুষ্ঠানে চমক হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান।

জানা গেছে, প্রায় ২০ হাজার দর্শক এই কনসার্টির জন্য তৈরি করা হয়েছে ২৪ মিটার প্রশস্ত বিশাল মঞ্চ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা তো থাকছেই।

ওমানের ইতিহাসে পাঁচ দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরাদের পাশাপাশি আরও অংশ নেবে সৌদি আরব, ভারত, পাকিস্তানের কিংবদন্তী শিল্পীরাও। বাংলাদেশের পক্ষ থেকে নায়ক হিসেবে একমাত্র শাকিব খানই সেখানে আমন্ত্রণ পেয়েছেন। আর ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরাম মাহমুদুল, আঁখি আলমগীর ও ন্যানসি।

সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফ, বলিউডের সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলী খান, সংগীত মায়েস্ত্রো ইলাইয়ারাজারাও অংশ নিবেন এই আয়োজনে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com