শুক্রবার, ০৯:১৪ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন গৌরনদীর এসিল্যান্ড মো. মেহেদী হাসান গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে বিশ্ব ডিম দিবস উদযাপন  গৌরনদীতে চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার ঋণের চাপের কথা বলছেন স্বজনরা গৌরনদী যুব উন্নয়ন অধিদপ্তরের  উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার

মার্চে কয়েকটি কালবৈশাখীর পূর্বাভাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৮০ বার পঠিত

চলতি মাসে দেশে দুই থেকে তিনটি মাঝারি আকারের এবং এক থেকে দুটি তীব্র কালবৈশাখী হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে তাপমাত্রা বাড়তে থাকবে। গত বছরের মার্চের চেয়ে এ বছরের মার্চে তাপমাত্রা বেশি থাকবে। এছাড়া মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফেব্রুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

গেল শীত মৌসুমে সব মিলিয়ে দেশের বিভিন্ন স্থানে চার দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়। গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা বাড়তে থাকে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com